Translate

Wednesday, March 25, 2020

Effect of Coronavirus in Bangladesh || Preparation for Coronavirus || Safe Poor People

Corona virus effects our economy

করোনার কালো থাবা,

বাংলাদেশও আজ করোনার বাইরে নয়,বাংলাদেশে এ পর্যন্ত বাংলাদেশে ৩৯ জন আক্রান্ত হয়েছে,এবং মৃত্যু বরণ করেছেন ৫ জন।ইতিমধ্যেই বন্ধ হয়ে পড়লো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সব রকম সরকারি বেসরকারি সব রকম অফিস বন্ধ হয়ে গেছে। সব রকম রেল,নৌ এবং বিমান চলাল বন্ধ হয়ে পড়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত হলেও চরম ক্ষতিগ্রস্তের মুখে আছে আমাদের দেশের অর্থনীতি।


দীর্ঘদিন সব কিছু বন্ধ হয়ে পড়াতে জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।অনিশ্চিত বন্ধে কেউ কেউ মাসের বাজার করে নিচ্ছেন আবার কেউবা মজুদ করছেন অনেক খাওয়া এবং দৈনদিন ব্যবহৃত পন্য।আর এর সু্যোগ নিচ্ছেন দেশের অসাধু ব্যবসায়ীরা। তারা পণ্যের দাম রাখছেন আকাশচুম্বি,যার কারণে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে।কিন্তু তার মধ্যেও আমাদের  সরকার আশ্বাস দিয়েছেন যে সরকার তাদেরকে ব্যাংকে তাদের বেতন দিয়ে দিবেন। 


তবে চলেন তাদের কথা ভাবি,যারা দিনে আনে দিনে খায়।যারা মানুষের বাসায় কাজ করে তাদের কি হবে???  এখন যখন সব বন্ধ করে দিয়েছে তবে সে রিকশাচালক কি হবে, সে সব বাসচালকেরা দিন শেষে টাকা নিয়ে ঘরে ফিরে এবং পরিবারের মুখে খাওয়া তুলে দেয় তাদের কি হবে??

বাংলাদেশের একটি বড় অংশই মধ্যবিত্ত পরিবার এবং খেটে খাওয়া মানুষ। সবার পক্ষে একসাথে অনেক খাওয়া মজুদ করাও সম্ভব না,কিন্তু কিছু মানুষ এমন হারে সব কিছু মজুদ করছে সব কিছুর মূল্যও বৃদ্ধি পেয়ে যাচ্ছে।আমার কেউই বলতে পারি না কখন এ সংকটময় সময় কাটিয়ে উঠবো,কখন সত্যি শেষ হবে সব কিছু।কিন্তু তত দিন কি থাকবে এ খাদ্য??  কতদিন মানুষ কাজ না করে থাকবে? 

আমরা সবাই জানি,বাংলাদেশের মানুষ মধ্যম আয়ের। আর করোনায় বাংলাদেশের মানুষ শারীরিক ভাবে যতটা না আক্রান্ত হবে তার চেয়েও বেশি হবে অর্থনৈতিক ভাবে।আর আমাদের জন্য এ ধ্বাক্কা মোটেও স্বাভাবিকের নয়।এ চরম সংকটপূর্ণময় সময়ে কিছু করার নেই শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া। তাই আমাদের সকালের উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মুক্তি প্রার্থনা করা এবং সাবধানে থাকা, যতটা সম্ভব ঘরে থাকা যায় ততটা,আর অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করা।ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন।সবাইকে সুস্থ রাখবেন।

3 comments:

This is very Interesting Blogging Site. I Post Regularly more types of Interesting topics. Stay with me.

Mobile Photographs Idea || Life Story - Everyday life || Tabassum Tushin

Mobile Photographs idea  Equipment :- 1.Earphone 2.Any book  3.Some Flowers  4.Leaf  5.SmartPhone