Translate

Monday, May 18, 2020

Bangla New Poem || তবে তুমি সুস্থ্য থেকো ||Everyday life

তবে তুমি সুস্থ্য থেকো

ফারিহা তাবাসসুম

অনেকটা দিন পার করে এসেছি,
সূর্যটাকে গায়ে মেখে রাস্তায় একসাথে  হাঁটা হয় নি।
শেষ কবে আমরা বৃষ্টির পানিতে হেঁটেছিলাম এ ব্যস্ত নগরীতে
 খুব আবছা আবছা মনে পড়ছে, তাই না? 
সব কিছু আবার হবে,
যদি তুমি সুস্থ্য থাকো।
আমাদের আবার রোদে দাঁড়িয়ে ঘেমে  রাস্তার পাশে দাঁড়িয়ে মালাই কুলফি যে খেতে হবে।
আরে,বৃষ্টিতে আধভেজা হয়ে  টং এর দোকানে-
 চা খাওয়াটা ও তো আজ বাকি পড়ে আছে।
এ গ্রীষ্ম বর্ষা যাচ্ছে যাক,
পরের বার আমাদের ঠিকই দেখা হবে,
যদি তুমি সুস্থ্য থাকো।
অনেকদিন হয়ে গেলো রিকশাওয়ালা মামার-
 ফাটা পায়ে প্যাডেল  চাপা দেখা হয় নি।
ভাড়া নিয়ে কথা কাটাকাটি করতে দেখি নি অনেক দিন।
আবারও জ্যামের মধ্যে দাঁড়িয়ে বেলিফুল কিনতে বায়না ধরা হয় নি,
আবারও বায়না ধরবো বৃষ্টিতে রিকশার হুড ফেলে দিতে,
তবে তুমি সুস্থ্য হয়ে থাকো।
রোদে দাঁড়িয়ে অনেক দিন ঝাল ঝাল ফুচকা খাওয়া হয়নি, 
চটপটি আর ফুচকা নিয়ে দুজনের মাঝে,
অনেকদিন  মান অভিমান হয় নি।
অভিমান করে এক্সট্রা আইসক্রিমও খাওয়া হয় নি।
আবারও হবে দেখা আমাদের সেই পরিচিত জায়গায়,
পরিচিত শহরে,পরিচিত মোড়ে, 
তবে তুমি একটু সুস্থ্য থেকো।

3 comments:

This is very Interesting Blogging Site. I Post Regularly more types of Interesting topics. Stay with me.

Mobile Photographs Idea || Life Story - Everyday life || Tabassum Tushin

Mobile Photographs idea  Equipment :- 1.Earphone 2.Any book  3.Some Flowers  4.Leaf  5.SmartPhone