সহজ ইফতারের রেসিপি-চিকেন বল
ছোলা,আলুর চপ,বেগুনি আর পেঁয়াজি সব সময়ই ধরা বাধা থাকে।আর এর বাইরে যদি কিছু খাওয়াও হয় তবে তা বাইরে থেকে কিনে আনতে হয়। বাইরের খাওয়া কত বেশি স্বাস্থ্যকর তা আমরা কম বেশি সকলেই জানি। তবে সারাদিন না খেয়ে থেকে ইফতারিতে কিছু স্বাস্থ্যকর না খেলে তবে স্বাস্থ্যের ঝুঁকি দেখা দিতে পারে।
চিকেন আমরা পছন্দ করি না এমন লোকের সংখ্যা খুবই কম।সবাই চিকেন পছন্দ করি। আর চিকেন দিয়ে যে কোনও নাস্তাও খুব সহজেই বানানো যায়।আর সেই চিকেনর তৈরি নাস্তা বাচ্চা থেকে বুড়া সকালেই চেটে পুটে খায়। চলুন তবে চিকেন দিয়ে তৈরি একটি খুব সহজ এবং সুস্বাদু খাবার " চিকেন বল " শিখে নিই।
উপকরণঃ-
১. হাঁড় ছাড়া মুরগীর মাংস ১০০ গ্রাম
২.আদা ১ চা চামচ
৩.রসুন ১ চা চামচ
৪.লবণ স্বাদ মতো
৫.সয়া সস ১ চা চামচ
৬. পেঁয়াজ কুচি আধা কাপ
৮.কাঁচা মরিচকুচি ৪/৫ টি কুচি করা
৯.জিরা এবং ধনিয়া গুড়া ১ চা চামচ
১০.গরম মসলা গুড়া আধা চা চামচ
১১.পাউরুটি ৫ টুকরো
১২. তেল পরিমাণ মতো ( ভাজার জন্য)
১৩.ডিম ১টি
১৪. ব্রেড ক্রাম্প পরিমাণ মতো।
প্রস্তুত প্রনালীঃ-
প্রথমে হাঁড় ছাড়া মাংস কে কিউব করে কেটে কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ডারে সামান্য ব্লেন্ড করে নিই।তারপর তাতে আদা, রসুন,লবন,সয়া সস, পেঁয়াজ,জিরা ধনিয়া, গরম মসলা এক সাথে মিশিয়ে নিয়ই।এর পর পাউরুটি পানিতে ভিজিয়ে চেপে পানি ঝরিয়ে মিক্স করি।তারপর সব কিছু ভালো মতে মিশিয়ে ছোট ছোট বলের আকার করে নিই। এর পর একটা ডিম ফেটিয়ে তাতে ভিজিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে কোট করে নিই।আর এই প্রণালীটি ২বার করে করি।তাতে কোটিং টা সুন্দর হবে।
এরপর হাঁড়িতে তেল দিয়ে মিডিয়াম টু লো তে চুলার আঁচে তেল গরম করে নি।আর তেল টা খুব বেশি গরম করা যাবে না।এর পর চুলার আঁচটা আরও একটু কমিয়ে ৫-৭ মিনিট ভাঁজতে থাকি।হয়ে গেলো আমাদের "চিকেন বল" এর পর গরম গরম পছন্দের কোনো ড্রিংকস এর সাথে পরিবেশণ করি মজাদার " চিকেন বল"।


কবে খাইতে পারবো.??
ReplyDeleteInshallah khub shigrooii....toiri kore felun kal ei..
ReplyDelete