How can we maintain our relationship,
সম্পর্কগুলো হউক দীর্ঘস্থায়ী,ভালোবাসা অবিরাম।
প্রেম, ভালোবাসা আমাদের সবার জীবনে থাকে।জীবনের কোনো না কোনো সময় কারো প্রতি আমরা একটু দূর্বল হয়ে পড়ি।কখনও তা ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ থাকে কিংবা কখনো তা ভালোবাসায় বিস্তৃত হয়।কিন্তু এই ব্যস্ত জীবনে হয়তো কখনো বুঝে উঠতে পারি না কোনটা ভালোবাসা আর কোনটা ভালোলাগা তা বুঝার সময় আমরা নিজেদেরকে দিই না। আমরা অজ্ঞতার বসোত মাঝে মাঝে ভালোলাগাকে ভালোবাসা বলি।আর সেই ভালোবাসা নামক গভীর এবং পবিত্র শব্দটিকে অপমান করি,যা আমাদের কারো জন্যই মঙ্গলনা।
ভালোবাসা এমন একটি পবিত্র অনুভূতি যা আমরা নিজেরা চাইলে পাই না।তা কেবলই সৃষ্টিকর্তা প্রদত্ত।যে অনুভতি আমরা কখনোই তৈরি করতে পারি না।সৃষ্টি কর্তা আমাদের জন্য আমাদের আমাদের জীবনসঙ্গী ঠিক করে রেখেছেন আমাদের জন্মথেকেই।কিন্তু হয়তো আমরা তার জন্য অপেক্ষা করে থাকি না।আমরা বর্তমানে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ি। বহুল পরিচিত একটা কথা আছে,যা আমরা আজকাল ব্যবহার করি,টাইম পাস রিলেশন, জাস্ট ফ্রেন্ড আবার অনেক সিরিয়াস সম্পর্ক কিন্তু কোন ভুল বুঝাবুঝিতে তা ভেঙ্গে যায়। কিন্তু এমনটা কেন হয় বলতে পারেন??কেন আজকাল আমাদের মনুষ্যত্ব এমনভাবে লোপ পাচ্ছে?? কেন আমরা এই পবিত্র অনুভূতি, এই পবিত্র শব্দটি নিয়ে খেলছি?? তা কি আসলে ঠিক হচ্ছে?? না হচ্ছে না। কিছুদিন কাউকে ভালোলাগলেই যে সম্পর্কে জড়াতে হবে,সে চিন্তাধারা আমাদেরকে বাদ দিতে হবে।
আমাদেরকে প্রথমেই পার্থক্য করতে হবে কোনটা ভালোলাগা আর কোনটা ভালোবাসা।যদি মনে হয় আপনি তাকে সত্যি ভালোবাসেন,তবে পরের ধাপে যাবেন।তাকে সাথে সাথে ভালোবাসার কথা জানাবেন না।আর যদি জানানোর পর সে প্রত্যাখ্যান করে,তবু্ও হাল ছাড়বেন না।তার জন্য অপেক্ষা করুন।কতদিন তার জন্য অপেক্ষা করতে পারেন তা দেখুন।তার জন্য যদি আপনার অনুভতি সত্যি পবিত্র হয় তবে,দিন দিন তার প্রতি যদি ভালবাসা বাড়ে তবে বুঝবেন আপনি তাকে সত্যি ভালোবাসেন। এবার তার গুন গুলো না তার দোষ গুলো জানার চেষ্টা করুন আর নিজেকে প্রশ্ন করুন এ গুলো নিয়ে তার সাথে সংসার করতে পারবেন তো।যদি সব কিছু মিলে মনে করেন তার সাথে সারাজীবন কাটাতে পারবেন তবে তার কাছে আবারও ফিরে যান। তাকে আবারও আপনার মনের কথা জানান।যদি সে আপনাকে গ্রহণও করে নেন,তবে শুরুতে নিজেকে সুর্দশন, সুপ্রতিষ্ঠিত হিসেবে তুলে করবেন না।খারাপ জিনিস আগে তুলে ধরুন। যদি তিনি আপনার ওসব অভ্যাস, খারাপ ব্যবহার সে মেনে নিতে পারে কিংবা আপনার খারাপ অভ্যাস ঠিক করে নিজের মতো করে সাজিয়ে নিতে চায় তবে তারই হাত ধরুন।নিঃসন্দেহে তার সাথে পুরো জীবন কাটাতে পারবেন।
এমন কোনো সম্পর্কে জড়াবেন না যে সম্পর্ককে সমাজে স্বীকৃতি দিতে আপনার বাধবে,কিন্তু টাইম পাস করতে কোনো কিছু এসে যাবে না।সুন্দর সম্পর্কে থাকুন,পবিত্র রাখুন,এবং বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার থেকে কখনো পিছ পা হবেন না।যদি ভালোবাসেন তবে তার জন্য লড়াই করুন,বুকে ভরসা রাখুন।আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, তাঁর কাছে বলেন নিজের মনের কথা, নিশ্চয় তিনি সাহায্য করবে।
ভালো থাকুন,ভালো থাকুক সব সম্পর্ক, সব জুটি

Fatafati
ReplyDeleteOsthir
ReplyDeleteThankyou
DeleteGo ahead
ReplyDeleteRomantic picture
ReplyDeleteI'm blushing☺☺
DeleteNice Picture
ReplyDeleteNice picture
ReplyDelete