Real life hero in my life
বাবাঃ-
বাবা হলেন পৃথিবীর সবচেয়ে নির্ভযোগ্য ও বিশ্বাসযোগ্য একজন মানুষ। তিনি সব সময় সন্তানদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। আর একটু সহজ ভাষায় বলি,ঝিনুক যেমন খোলসের মধ্যে রেখে মুক্তাকে রক্ষা করে ঠিক তেমনই বাবাও আমাদেরকে রক্ষা করেন।যেকোনো রকমের ঝড় আসলে তারা ঢাল হয়ে সন্তানদের সামনে দাঁড়ান।যেকোনো পরিস্থিতি তারা একা হাতে সামাল দেন এবং তার পরিবার এবং সন্তানদের উপর একটুও আঁচ আসতে দেয় না।
আমার বাবার সম্পর্কে বলি,তিনি হলেন আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।হয়তো তা শুধু আমার কাছে না, পৃথিবীতে সবার বাবাই তাদের কাছে শ্রেষ্ঠ। আমার বাবাকে সব সময় দেখেছি ঠান্ডা মাথায় সব কিছু সামাল দিতে।বিপদে কখনো তড়িঘড়ি করতেন না। আমরা কখনো ভেঙে পড়লে বা হতাশ হলে বলতো আমি আছি, কোনো চিন্তা নেয়। তার কপালে যতই চিন্তার বলি রেখা থাকতো তিনি সব সময় হাসি মুখেই কথা বলেছেন। কখনো ভেঙে পড়তে দেখিনি আমি আমার বাবাকে।কখনো হতাশ হতেননা,পরীক্ষায় যতবার খারাপ করেছি আব্বু বলতেন সমস্যা নেয়, পরের বার হবে।আমার নিজের উপর যতটাই না ভরসা আছে আমার বাবার তার চেয়েও বেশি ভরসা করেন আমার উপর।
যখন আমার বয়স ৫ বছর, তখন থেকে আমি বাবার সাথে আমি স্কুলে যেতাম। কখনো ক্লাস না করার বায়না ধরতাম তখনও বাবা বকা দিতেননা, সুন্দর করে বুঝিয়ে বলতেন। সব সময় বাবার সাথে স্কুলে যেতাম, সব রকম অনুষ্ঠান বাবা সাথে যেতো।সব পরীক্ষায় বাবা সাথে করে নিয়ে যেত।প্রাইমারি স্কুল পেরিয়ে হাই স্কুলে গিয়েছি, স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে গেলাম, তাও বাবা একই রকম ছিলেন। সকাল ৭ টায় টিউশন থাকতো। বাবা আমার আগেই ঘুম থেকে উঠে যেতো। আমাকে সাথে করে নিয়ে যেতেন। কখনও হয়তো মন খারাপ হতো বন্ধুদের সাথে নিজের মতো করে যেতে পারি না।এইস. এস.সি পরীক্ষায় বাবা সাথে করে নিয়ে যেতো, আর হলে স্যার না আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। স্যার গেলে তারপর যেতো।
কিন্তু যখন আমি এডমিশন টেস্টের জন্য কোচিং করছিলাম,তখন ধুরে যেতে হয়েছিলো। তখন খুব মিস করেছিলাম বাবাকে। তখন বুঝছিলাম বাবা আসলে কি? যখন একা একা কোচিং এ যেতাম তখন বুঝেছি বাবার সাথে যাওয়ার সুবিধা কি? তখন বুঝেছি সেফটি কি জিনিস, তখন তোমার অনুপস্থিতি খুব গভীর ভাবে অনুভব করেছি। তখন খুব একা লাগতো।
আব্বু সবসময় এভাবে সাথে থেকেও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা হয়ে থেকেও। সবসময় এভাবেই সাপোর্ট করে যেও।তোমার সম্পর্কে বলার অনেক কথা আছে যা শেষ হবে না।অনেক ভালোবাসি তোমাকে।

ভালো থাকুক সব বাবা
ReplyDeleteআমিন😍
ReplyDelete