Translate

Tuesday, March 17, 2020

Mother || মা || Mother, Forever my friend

মা (Mother)  

 


মা কথাটি যতটাই ছোট্ট এর মহত্ত ঠিক ততটাই বেশি। এ কেবল কোন শব্দ নয়, এ ডাকের মধ্যে রয়েছে অনেক বেশি মমতা, অনেক বেশি ভক্তি আর অনেক শ্রদ্ধা। আমরা যতটা না ডাকি মাকে তারচেয়ে বেশি অনুভব করি।রোদ্দুরে যেমন ছাতার প্রয়োজন হয় মার প্রয়োজনও হয় সব সময়।বয়স ভেদে আমরা মাকে একবার এক রকম করে দেখি অবচেতন মনে, তবে মায়ের কাছে আমরা সব সময় এক রকমই থাকি।


যখন বয়স খুব কম,যখনও বুঝতে শিখিনি, বলতে শিখিনি তখনও চিনেছি মাকে। খুব কাঁদতাম যখন সবাই মিলে কান্না থামাতে পারতো না। তখন সেই অবুঝ শিশু হয়েও মায়ের স্পর্শ পেতে চাইতাম আর সেই স্পর্শ পাতাম তখনই  কান্না থেমে যেত। যখন কারোকে চেনার জ্ঞান হয় নি তখনও পাশে মাকে না দেখলে ছটফট করতাম।আর যখন মা মাথায় হাত রেখে মুচকি হাসতো তখন অবুঝ আমিও হেসে উঠতাম মাকে পেয়ে।


যখন বয়স ১০ বছর তখনও মাকে খুব ভালো লাগতো আবার মাঝে মাঝে ভালো লাগতো না।যখন মন মরজিমতো করতে পারতাম তখন বলতাম মা ভালোবাসি তোমাকে অনেক, আর যখন মন মরজিমতো কিছু করতে পারি না তখন বলতাম মা তোমাকে ভালবাসি না একদম , তুমি খুব খারাপ। কিন্তু মায়ের কাছে একই রকম থাকতাম।তখনও বুঝতাম না যে মা যা বলছেন ভালোর জন্যই বলছেন।বুঝতাম না যে মা আমার ভালোই চান।


বয়স যখন ১৬ তখন মাকে খুব বেকডেটেড মনে হতো। মনে হতো মা কিছুই জানে না। মনে হতো মা শুধু বারাবাড়ি করছেন। তখন মাকে খুব অসহ্য লাগতো। তবু্ও মা  আমার কখনো পর ভাবতেন না কিংবা কখনো বদদোয়াও দিতেন না। কিংবা কখনো বলতেন না যে ভালোবাসি না। মা প্রয়োজনে শাসনও করেন আবার প্রয়োজনেও আদরো করতেন।

আবার বয়স যখন ২০ তখন বুঝতে শুরু করেছি মা আসলে কি, মা যখন যা সিদ্ধান্ত নিতেন তা যে ঠিক সময়ে ঠিকই ছিলেন এবং তার মধ্যে কোনো রকম সংশয়ও ছিল না।
এখন মা আমার সব চেয়ে প্রিয় বন্ধু। এবং আমিও মায়ের সবচেয়ে কাছের বন্ধু।আর সারাজীবন যাতে এভাবেই  যাতে থাকেন। হয়তো বলা হয়ে উঠে না মাকে কতটা ভালবাসি কিন্তু আমি জানি আমার মা তা খুব ভালভাবেই তা অনুভব করেন।তাও বলছি আজ আম্মু অনেক বেশি ভালবাসি তোমাকে। সবার মা আর সন্তানের সম্পর্ক এমনই অটুট থাকুক।

9 comments:

This is very Interesting Blogging Site. I Post Regularly more types of Interesting topics. Stay with me.

Mobile Photographs Idea || Life Story - Everyday life || Tabassum Tushin

Mobile Photographs idea  Equipment :- 1.Earphone 2.Any book  3.Some Flowers  4.Leaf  5.SmartPhone