Translate

Tuesday, March 17, 2020

Importance of Friendship || What is friendship || বন্ধুত্ব || আমাদের জীবনে বন্ধুত্বের বিস্তার 💖

Friendship( বন্ধুত্ব)  


জন্ম থেকেই আমরা নানারকম সম্পর্কের সাথে জড়িত হয়ে যায়। যে সম্পর্ক গুলো আমাদের অর্জন করতে হয় না। সামাজিক নিয়মেই আমরা ঐ সম্পর্ক গুলো পেয়ে থাকি। কিন্তু বন্ধু বা বন্ধুত্ব এক মাত্র সম্পর্ক যা আমাদের অর্জন করে নিতে হয়। গড়ে তুলতে হয় তিল তিল করে। আর এই বন্ধুত্ব আমাদের পুরো জীবন জুড়ে বিস্তার করে।
 বন্ধুত্ব হলো মানুষের আত্মার শক্তিশালী বন্ধন। বন্ধুত্বের কোন বয়সের ভেদাভেদ নেই। যেকোন বয়সের মানুষ তার থেকে বড় কিংবা ছোট যে কারো সাথে বন্ধুত্বে ঝড়াতে পারে। পরস্পর পরস্পরের সুখ, দুঃখের সঙ্গী হওয়া বন্ধুত্বের আসল পরিচয়। মনের সকল কষ্ট কিংবা খুশি কারো সাথে প্রকাশ করতে না পারলে ও বন্ধুকে সব সময় সব পরিস্থিতিতে সবকিছুই বলা যায়। মানুষের জীবনে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম।
মানুষ সামাজিক জীব। আর তাই একাকী জীবন অতিবাহিত করা একটি সুস্থ মানুষের দ্বারা সম্ভব নয়। তাই মানুষ মানুষের সাথে সম্পর্কে জড়াতে পছন্দ করে। আর এই সম্পর্ক গুলো মানুষকে প্রাণ খুলে হাসতে শিখায়। বেঁচে থাকতে অনুপ্রেরণা জোগায় কিংবা এগিয়ে যেতে সাহায্য  করে।
মা-বাবা আমাদের সবচেয়ে কাছের ও আপনজন।  কিন্তু আমরা সব সময় সবকিছু মা বাবার কাছে বলতে পারি না। আর এই না বলা কথা গুলো আমরা বন্ধুর সাথেই খোলামেলা ভাবে বলতে পারি। মানুষের জীবনে একটি ভালো বন্ধুই তার জীবনকে পরিবর্তন করে দিতে যথেষ্ট।  অন্যথায় একজন খারাপ বন্ধু জীবনকে এলোমেলো করে দিতে পারে। আর তাই আমাদের উচিত বন্ধু নির্বাচনে সচেতন থাকা। তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর ও বৈচিত্র্যময় হবে।

7 comments:

This is very Interesting Blogging Site. I Post Regularly more types of Interesting topics. Stay with me.

Mobile Photographs Idea || Life Story - Everyday life || Tabassum Tushin

Mobile Photographs idea  Equipment :- 1.Earphone 2.Any book  3.Some Flowers  4.Leaf  5.SmartPhone