সামনেএগিয়ে যাও (Go Ahead)
দুঃখ আমাদের সবার জীবনে আসে,বিপদ মুসিবত সব সময় আসবে, কিন্তু তাই বলে আমরা হতাশ হয়ে পড়বো,মহান আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবো তা মোটেও ঠিক না।সব সময় আমাদেরকে আমাদের ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে।আমাদেরকে এইটাই বিশ্বাস করতে হবে আমাদের পরিকল্পনা থেকে মহান আল্লাহর পরিকল্পনা অনেক উত্তম এবং তা আমাদের জন্য তিনি যা করেন তা মঙ্গলের জন্যই করেন।
জীবন সুখ এবং দুই নিয়েই তৈরি হয়।বলতে গেলে তা একে অপরের পরিপূরক।যদি আমরা একাধারে একটা পেয়ে থাকি তবে তার মূল্য আমরা কখনোই বুঝবো না।যদি সব সময় আমাদের সুখ থাকতো তবে আমরা কখনোই বুঝতাম না সুখটা কি? তখন আমরা আল্লাহকে বিশ্বাস করতাম না। আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলতাম। যখন আমাদের দুঃখ আসবে তখম আমাদের হতাশ না হয়ে ধৈর্য্য ধরে থাকা উচিত।
হতাশায় আমরা অনেক কারনেই ভুগি।প্রেমে ব্যার্থ হলে কিংবা পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে অথবা পারিবারিক বা চাকরির ক্ষেত্রের যেকোনো কারনেই।আমরা খুব হতাশ হয়ে পড়ি।মাঝে মাঝে আমার ভাবতে শুরু করি এ জীবনের হয়তো কোনো প্রয়োজন নেয়। তখন আমরা আবেগের বশত অনেক বেশি ভুল সিদ্ধান্ত নিয়ে নিই।হতাশায় আমরা কখনো নেশা করি, কখনো বা আত্মহত্যার পথ বেছে নিই।কিন্তু আমরা জানি না যে মহাপাপ।সব ধর্মেই আত্মহত্যা মহাপাপ। আমাদের তা বুঝে নেওয়া উচিত যা আমার কখনো ছিলো না তা আমি কখনো পাবো না আর আমাদের জন্য আমাদের ভাগ্য জন্মলগ্ন থেকেই ঠিক করা আছে। আমাদের জীবন সঙ্গিও আল্লাহ ঠিক করে দিয়েছেন। তাই কখনো কারো জন্য জীবনকে নষ্ট করা যাবে না।আমাদের যখনই মন খারাপ থাকবে কিংবা দুঃখের সময় কাটাবো তখন আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো।নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন, আর তাঁর সিদ্ধান্তে আমরা কখনো বিপথে যাবো না।
আল্লাহর উপর ভরসা রাখুন,বিপদে হতাশ হবেন না,ধৈর্য্য ধারণ করুন,আর কঠিন শ্রম করে যান।নিশ্চয়ই আল্লাহ আপনার সহায় হবেন। এগিয়ে যাও,কারো জন্য নিজের জীবন থেমে থাকবে না। যদি থামো তবে তুমি পিছিয়ে যাবে,প্রকৃতি তার নিজ গতিতে চলবে।হতাশ হবেন না, লড়াই করে যাও,ইনশাআল্লাহ জয়ের সন্ধান পাবে তুমি

কথা গুলো ভালো হইছে তার চেয়ে ভালো ছবিটা লাগতেছে
ReplyDeleteJiie shukriyaa🙄🙄
ReplyDeleteRight
ReplyDelete