Translate

Wednesday, March 18, 2020

Bangla new Love Story part -1 || ভালোবাসার গল্প পর্ব-১ || What is love.?

Bangla Love Story part-1

ভালোবাসার গল্প পর্ব-১


"ভালোবাসি!! ভালোবাসি!! ভালোবাসি!!কথাটা শুনতে যতটাই না সহজ এর এর গভীরতা ততটাই কঠিন। ভালোবাসলে শ্রদ্ধাও করতে হয় আর তার সাথে সাথে চাই বিশ্বাস এবং সহমর্মিতা। তার জন্য অনেক লড়াইও করতে হয়।"
   হঠাৎ করে ছোট বোন  বলে উঠলো, এই আপু কি বলছো এসব?  আমি তো তোমাকে সিনেমার কথা বলছি, তুমি এর মধ্যে এসব বলছো কেনো? 
 মিনুর কথাতে হকচকিয়ে গেলাম আমি। সত্যিসত্যিই তো কি বলছি এসব? এসব তো ওকে বলার প্রয়োজন নেই। মনের অজান্তেই বলে যাচ্ছিলাম। নিজেকে সংযত করে মিনুর দিকে ঘুরে তাকালাম, দেখি সে খুব সূক্ষ্ম চোখে তাকিয়ে আছে আমার দিকে।তাকে জিজ্ঞাসা করলাম কিরে কি হলো??  মিনু বললো আপু তোমার চোখে পানি কেন?? তুমি কি কাঁদছো নাকি?  তার কথা শুনে বাম গালে হাত দিয়ে দেখি সত্যিই তো পানি। খুব ব্যস্ত হয়ে চোখ মুছলাম আর বললাম তাকে আরে এ সব কিছু না। তুই ঘুমিয়ে পড়। মিনু খুব জিজ্ঞাসু চোখে তাকিয়ে ছিলো আমার দিকে। কিছু বলতে গিয়েও বলে নি। বাধ্য মেয়ের মতো ঘুমানোর জন্য শুয়ে পড়লো।  
আমিও শুয়ে গেছি তখন। আর ৩ বছর আগের কথা ভাবছি।কতটাই না সুন্দর ছিলো আমার আর শোয়েব এর সম্পর্ক। পুরো কলেজ জানতো আমাদের কথা। আজও মনে পড়ে ফাস্ট ইয়ারে যখন শোয়েব আমাকে প্রপোজ করলো।। তাকে আবার ঠিক প্রপোজও বলা যায় না। তা ছিলো এক ধরনের ইশারা। সে ক্লাস মনে হয় সারাক্ষণই তাকিয়ে থাকতো। যখনই তাকাতাম আমি তার চোখ আমাকেই দেখে দেখি।

1 comment:

This is very Interesting Blogging Site. I Post Regularly more types of Interesting topics. Stay with me.

Mobile Photographs Idea || Life Story - Everyday life || Tabassum Tushin

Mobile Photographs idea  Equipment :- 1.Earphone 2.Any book  3.Some Flowers  4.Leaf  5.SmartPhone